২০ জনকে চাকরি দেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২ জুলাই, ২০২৩ ০৯:১৮  

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪টি পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ জুলাই রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

অস্থায়ী পদগুলোতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহীদেরকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি হিসেবে ১-৮ নং পদের জন্য ৬০০ টাকা, ৯-১০ নং পদের জন্য ৫০০ টাকা, ১১-১৩ নং পদের জন্য ৩০০ টাকা, ১৪ নং পদের জন্য ১০০ টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।